০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও মাদক উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় : ০২:০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / ১০

প্রতিদিনের নিউজ:

নারায়ণগঞ্জ রূপগঞ্জে একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, ব্যবহৃত কার্তুজের খোসা ও মাদকদ্রব্য উদ্ধার করেছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

শুক্রবার,২৮ আগস্ট ভোরে রূপগঞ্জ থানার তারাবো এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আজ দুপুরে র‌্যাব-১১, সিপিএসসি কোম্পানী লেঃ কমান্ডার বিসিজিএম মো. নাঈম উল হকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি-এর একটি বিশেষ আভিযানিক দল রাত ৩টার দিকে তারাবো এলাকার উক্ত পরিত্যক্ত ভবনটিতে ঘেরাও করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ভবনের ভেতর আস্তানা গেড়ে বসা একদল অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ভবনটির ভেতরে তল্লাশি চালিয়ে র‌্যাব সদস্যরা উদ্ধার করেন, ৫টিদেশীয় পাইপগান ব্যবহৃত ৩ রাউন্ড কার্তুজের খোসা ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা।

উদ্ধারকৃত আলামতসমূহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তার করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদকের সিন্ডিকেট গুড়িয়ে দিতে র‌্যাবের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও মাদক উদ্ধার

আপডেট সময় : ০২:০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬