০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

বিডিডিএল কোম্পানীর সাথে আমার কোন সম্পৃক্ততা নেই : সুমন মুন্না

রিপোর্টার
  • আপডেট সময় : ০২:২৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / ১৮৪

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি হিন্দু সম্পত্তি জামাত-আওয়ামী লীগ ও নামধারী বিএনপি নেতা দখলের চেষ্টা করছে, শ্রমিক দল নেতা এমরান হোসেনের এমন অভিযোগে ভিন্নমত পোষন করেছেন সুমন মুন্না।

বৃহস্পতিবার (১১ জুন) গনমাধ্যমকে দেয়া এক বক্তব্যে রাশিদা হোসেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সানারপাড় শেখ মোরতেদাজা আলী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য, সানারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য, মহামায়া হোল্ডিং প্রপার্টিস এর চেয়ারম্যান, সানারপাড় বর্ণালী সংসদের যুগ্ম সম্পাদক ও সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থী সংসদের আহ্বায়ক সুমন মুন্না এ ভিন্নমত পোষন করেন।

সুমন মুন্না বলেন, বিডিডিএল কোম্পানীর সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। ৫ আগষ্টের অনেক আগে থেকেই সানারপাড় এলাকার ওই হিন্দু সম্পত্তিতে একটি কবরস্থান এবং ঈদগাহ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছি। আর সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের কমিটি জেলা প্রশাসনের মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে গঠিত হয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, সানারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়, শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয় এবং সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠায় আমার পরিবারের লোকজনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের পরিবার বহুকাল থেকেই এলাকার উন্নয়নে এবং সাধারণ মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় আমরাও মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। একটি কুচক্রি মহলের ইন্ধনে এমরান আমার ও আমার পরিবারের মান-সম্মান ক্ষুন্ন করার জন্য অপচেষ্টা চালাচ্ছেন।

তিনি আরও বলেন, এমরান নিজে কি করে, তার মা ও তার পরিবারের সদস্যরা কি করে এলাকার সর্বস্তরের মানুষ তা অবগত রয়েছে। তাই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করলেই তাদের মুখোশ বেরিয়ে আসবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

বিডিডিএল কোম্পানীর সাথে আমার কোন সম্পৃক্ততা নেই : সুমন মুন্না

আপডেট সময় : ০২:২৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬