কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় জিয়াকে অভিনন্দন জানালেন মামুন
- আপডেট সময় : ০৮:১৪:২২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / ৯০

মতলব উত্তর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে মতলবের কৃতি সন্তান জিয়াউর রহমান জিয়া ১ম সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এবং সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মামুন।
শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, জিয়াউর রহমান জিয়া দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সততা, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে নিজেকে একজন পরীক্ষিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ছাত্ররাজনীতি থেকে শুরু করে যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে তিনি দলের আস্থা অর্জন করেছেন।
জাহাঙ্গীর আলম মামুন বলেন, জিয়াউর রহমান জিয়া ভাইয়ের কেন্দ্রীয় যুবদলের ১ম সহ-সভাপতি নির্বাচিত হওয়া শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, এটি মতলববাসীর জন্যও গর্বের বিষয়। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি দলের জন্য অসংখ্য ত্যাগ স্বীকার করেছেন। তাঁর মতো একজন দক্ষ, যোগ্য ও কর্মীবান্ধব নেতার হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, জিয়া ভাইয়ের নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদল আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে। তিনি সবসময় তৃণমূলের নেতাকর্মীদের পাশে থেকেছেন এবং আগামীতেও যুবসমাজকে ইতিবাচক নেতৃত্ব প্রদান করবেন। তাঁর এই অর্জন মতলবের তরুণ রাজনৈতিক কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
জাহাঙ্গীর আলম মামুন নবনির্বাচিত ১ম সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় পর্যায়ে জিয়ার নেতৃত্ব জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে এবং জাতীয় রাজনীতিতে মতলবের প্রতিনিধিত্বকে আরও শক্তিশালী করবে।
এদিকে জিয়াউর রহমান জিয়ার কেন্দ্রীয় যুবদলের ১ম সহ-সভাপতি নির্বাচিত হওয়ার খবরে মতলবজুড়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।


























