সিদ্ধিরগঞ্জে জালকুড়ির দক্ষিনপাড়ার কুরবানির পশুর হাটের কার্যক্রম শুরু
- আপডেট সময় : ০৮:০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ৪১

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
দোয়া ও মিলাদের মধ্যে দিয়ে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দক্ষিনপাড়াস্থ আব্দুল মান্নান রোড় সংলগ্ন বালুর মাঠের কুরবানির পশুর হাটের কার্যক্রম শুরু করা হয়েছে। বৃহস্পতিবার,১৪ মে বিকালে কুরবানির পশুর হাটে মিলাদ ও দোয়ার মাধ্যমে এ হাটের কার্যক্রম শুরু করা হয়।
দোয়া ও মিলাদ শেষে হাটের ইজারাদার দেলোয়ার হোসেন বলেন আমাদের পশুর হাটে সর্বাক্ষণিক নিরাপত্তা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারাহ নিশ্চিত করা। জাল নোট শনাক্তকরন, আধুনিক পদ্ধতিতে হাসিল আদায়সহ সকল ধরনের সু-ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া সার্বক্ষনিক পশু চিকিৎসা ব্যবস্থা, হাটে পশু আনতে কেউ যাতে হয়রানির শিকার না হয় এর জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। হাটের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন, আলাউদ্দিন প্রধান।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, নাসিক ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, নাসিক ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইস্রাফিল প্রধান, বিএনপি নেতা হারুন মাস্টার, ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিন্না, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, মাইনুদ্দিন মোল্লা, রুবেল, সানোয়ার হোসেন, শামীম আহম্মেদ, শাহিন, মোসলেহউদ্দিন, মোহাম্মদ সেলিম, জসিম উদ্দিন, আব্দুল কাদিরসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।


























