০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় : ১০:০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / ৩৫

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের নিউজ:

সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে বর্ষা (২০) নামে এক গার্মেন্টস কর্মীর মরদেহ মরদেহ পাওয়া গেছে। বুধবার (৬ মে) রাত পৌনে ৯টায় সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী বউ বাজার সংলগ্ন একটি বসতবাড়ি থেকে এ মরদেহটি পাওয়া যায়। নিহত ওই নারী সিদ্ধিরগঞ্জের বাগমারা এলাকার মামুন ওরফে রুবেলের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

স্থানীয় সুত্রে জানা গেছে, ওই নারী আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় কর্মরত ছিল। তিনি এবং তার স্বামী নিমাইকাশারীস্থ মুহিদুল ইসলাম নামক এক বাড়ি মালিকের ভাড়াটিয়া বাড়িতে বসবাস করে আসছে। সবশেষ গত তিনদিন যাবত ওই ঘরটি বাহির থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরবর্তীতে আজ সন্ধ্যার পর ঘরের ভেতর থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা পুলিশকে অবগত করে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল আসে।

ঘটনাস্থলে থাকা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো.বজলুর রহমান জানান, আমরা ঘটনাস্থল এসে বাহির থেকে তালাবদ্ধ অবস্থায় পেয়েছি। মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। আমাদের ওসি, তদন্ত এবং অপারেশন স্যারের অপেক্ষায় রয়েছি। উনারা আসলে মরদেহে হাত দেওয়া হবে।

ভিকটিমের স্বামী অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, স্বামীর খোঁজ পাওয়া যায়নি। বিস্তারিত পড়ে জানানো সম্ভব হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬