সিদ্ধিরগঞ্জ থানার ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিনকে দল থেকে বহিষ্কার
- আপডেট সময় : ১২:৩২:২০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / ৩২

প্রতিদিনের নিউজ:
চাঁদাবাজি মামলায় গ্রেপ্তারকৃত নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিনকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার,৫ মে রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চাঁদাবাজি, দাঙ্গা-হাঙ্গামা ও জনশৃঙ্খলা বিনষ্টকারী অপরাধমূলক কর্মকান্ডের মাধ্যমে দলীয় শৃঙ্খলা, নীতি-আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র অধীনস্থ সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্ভুক্ত ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিনকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হলো।
উল্লেখ্য, একজন ক্ষুদ্র ব্যবসায়ীর নিকট চাঁদা দাবি ও মারধরের ঘটনায় তাঁর বিরুদ্ধে গত ২৬ এপ্রিল ২০২৬ ইং তারিখ সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা নং-৪৮(৪) ২০২৬ ইং দায়ের হয়েছে। মামলা দায়েরের পরপরই পুলিশ তাঁকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
পরবর্তীতে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। এছাড়াও তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডেরা খবর স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই প্রকাশ হয়ে আসছে। তাঁর এহেন কর্মকান্ডে স্থানীয়ভাবে দলের ভাবমূর্তি ব্যাপকভাবে কতিগ্রস্থ হয়েছে।


























