সিদ্ধিরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের বৃক্ষরোপণ
- আপডেট সময় : ০৭:৩৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / ২৯

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলে পক্ষ থেকে ‘বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২৪ জুন) বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ বাজার রোড সংলগ্ন ওমরপুর এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয় ।
উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলে প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমানসহ সহকারী প্রধান শিক্ষক, ইনচার্জ, প্রাথমিক ও মাধ্যমিক শাখার সহকারী শিক্ষকবৃন্দ এবং সকল শাখার শিক্ষার্থীরা।
























