০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মতলব উত্তরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পা ভাঙল স্কুলছাত্র ফারহানের

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / ২২

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তরের লুধুয়া হাই স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফারহান মাহতাব (১৩) স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনায় তার বাম পা ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছে। বর্তমানে সে মতলব দক্ষিণের সাকিব ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে ফারহান মাহতাব স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ সময় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে আসা জিসান নামের এক যুবক তাকে ধাক্কা দিলে সে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মতলব দক্ষিণের সাকিব ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়।

আহত ফারহান মাহতাব মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা এবং মো. মোতাহের হোসেনের ছেলে।

ফারহানের বাবা মো. মোতাহের হোসেন বর্তমানে কাতারে অবস্থান করছেন। তিনি বলেন, ফারহান আমার সবচেয়ে ছোট সন্তান। আমাদের দুই মেয়ে ও এক ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে আমার স্ত্রী দ্রুত হাসপাতালে যায়। সেখানে চিকিৎসকরা জানান, তার পা ভেঙে গেছে এবং পিঠ ও হাতেও আঘাত লেগেছে। আমি আগামীকাল দেশে ফিরছি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে লুধুয়া হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমি হাসপাতালে গিয়ে শিক্ষার্থীর খোঁজ-খবর নিয়েছি। তার চিকিৎসার বিষয়ে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আজ বৃহস্পতিবার হওয়ায় বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। আগামী রবিবার দুর্ঘটনার সঙ্গে জড়িত জিসান ও তার অভিভাবকদের নিয়ে বসে বিষয়টি আলোচনা করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে।

এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা বেপরোয়া মোটরসাইকেল চালানো বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ দাবি করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

মতলব উত্তরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পা ভাঙল স্কুলছাত্র ফারহানের

আপডেট সময় : ০৬:১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬