সোনারগাঁ আর্ট এর সৌজন্যে শিক্ষিত বেকার যুবকদের স্বাবলম্বী হওয়ার সুযোগ
- আপডেট সময় : ০৬:০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / ২৪

মাজহারুল রাসেল :
আর্থিকভাবে অসচ্ছল কিন্তু শিক্ষিত বেকার যুবকদের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সোনারগাঁ আর্ট। দেড় যুগেরও বেশি সময় ধরে ব্যবসায়িক সুনামের সাথে কাজ করে যাওয়া এই প্রতিষ্ঠান এবার নিয়েছে ব্যতিক্রমী সামাজিক দায়বদ্ধতার উদ্যোগ।
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত সোনারগাঁ আর্ট এবার শিক্ষিত বেকার যুবকদের জন্য চালু করেছে “লুকমি ফ্যাশন” নামের নান্দনিক ভ্যান গাড়িতে কাপড়ের ব্যবসা। নিজস্ব পুঁজি ও অভিজ্ঞতা দিয়ে প্রতিষ্ঠানটি বেকার যুবকদের হাতে তুলে দিচ্ছে স্বাবলম্বী হওয়ার হাতিয়ার।
সোনারগাঁ আর্টের কর্ণধার মোঃ রুবেল জানান ,শুধু ব্যবসা নয়,সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ।যারা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন কিন্তু পুঁজির অভাবে কিছু করতে পারছেন না, তাদের জন্যই “লুকমি ফ্যাশন”। নান্দনিক ডিজাইনের ভ্যান গাড়িতে সাজানো কাপড় নিয়ে যুবকরা নিজেই উদ্যোক্তা হতে পারবেন।
এলাকাবাসী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, সোনারগাঁ আর্ট শুধু ব্যবসা করছে না, বেকারত্বের অভিশাপ ঘোচাতে ভূমিকা রাখছে। এমন উদ্যোগ তরুণদের অনুপ্রেরণা জোগাবে এবং এলাকার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন সবাই।
নিজে উদ্যোক্তা হতে ইচ্ছুক, কিন্তু আর্থিক ভাবে অসচ্ছল,তারা যোগাযোগ করতে পারেন। আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন সোনারগাঁ আর্ট।
লুকমি ফ্যাশন – মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁও,নারায়ণগঞ্জ ।
সৌজন্যে: সোনারগাঁ আর্ট- 01937-593549

























