০৫:০১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

ঢাকা পলিটেকনিক ছাত্রদলের সহ-সভাপতি হলেন মতলব উত্তরের মিরাজ

রিপোর্টার
  • আপডেট সময় : ০১:০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / ৩২

Oplus_16908288

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব উত্তর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর শাখার অধীন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান নিজামুল করিম মিরাজকে সহ-সভাপতি পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মোঃ সালাহউদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ উর রহমান লিপকনের স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নিজামুল করিম মিরাজের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার দেওয়ানজীকান্দি গ্রামে। তিনি বীর মুক্তিযোদ্ধা ডা. এম এ করিমের সন্তান। ছাত্ররাজনীতিতে দীর্ঘদিন সক্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং রাজপথে ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

তার এই মনোনয়নে এলাকায় আনন্দের পরিবেশ বিরাজ করছে। মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

কমিটিতে স্থান পাওয়ার পর নিজামুল করিম মিরাজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় লিখেছেন, আলহামদুলিল্লাহ। সহ-সভাপতি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল, ঢাকা মহানগর উত্তর। নেতা হয়ে নয়, ছাত্রদলের একজন নিবেদিত কর্মী হিসেবেই পথ চলতে চাই।

নিজামুল করিম মিরাজ বলেন, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমার জন্য গর্বের পাশাপাশি বড় দায়িত্বও। আমি সবসময় রাজপথের রাজনীতি করেছি, আগামীতেও সংগঠনের স্বার্থে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাবো। তৃণমূলের কর্মীদের সঙ্গে নিয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলকে আরও শক্তিশালী, সংগঠিত ও কার্যকর একটি ইউনিট হিসেবে গড়ে তুলতে চাই।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

ঢাকা পলিটেকনিক ছাত্রদলের সহ-সভাপতি হলেন মতলব উত্তরের মিরাজ

আপডেট সময় : ০১:০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬