সিদ্ধিরগঞ্জে মাদক ও দেশি অস্ত্রসহ সাত জন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:২৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ৭১

প্রতিদিনের নিউজ:
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও দেশি অস্ত্রসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার,৩ মে দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪২ পুরিয়া হেরোইন, দুটি ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। আসামিদের মধ্যে একজন মাদক কারবারি, চারজন ডাকাতির প্রস্তুতির মামলার আসামি এবং দুইজন পরোয়ানাভুক্ত আসামি।
গ্রেপ্তারকৃতরা হলেন, সাইফুল ইসলাম রানা (২৬), মো. মনির হোসেন ওমর (২৮), মো. রমজান (২৮), মো. রিয়াজ (২৩), সবুজ (৪৭), সালাউদ্দিন (৪০) ও এমদাদুল (২৬)। তারা সিদ্ধিরগঞ্জের কদমতলী, শিমরাইল, হিরাঝিল ও গোনদাইলসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।


























