০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

চাঁদপুরে ১৬ মে প্রধানমন্ত্রীর সফর: ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল পুনঃখনন উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৪১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / ২৫

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি ও একাধিক খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করতে আগামী ১৬ মে চাঁদপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এ সফরে তিনি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। এ উপলক্ষে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

মঙ্গলবার (৫ মে) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সফরসূচি নিশ্চিত করা হয়েছে। সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে প্রশাসনিক ও রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। সফর সফল করতে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ইতোমধ্যে একাধিক প্রস্তুতিমূলক সভা করেছেন।

সফরসূচি অনুযায়ী, সকাল ৭টায় ঢাকার গুলশানের সরকারি বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়াবুক বাজার এলাকায় ঘোর্থখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সেখানে এক জনসভায় বক্তব্য রাখবেন।

এরপর সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাটে বিশ্বখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি।

দুপুরে সার্কিট হাউসে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার পর বিকাল ২টা ৩০ মিনিটে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন এবং জনসভায় ভাষণ দেবেন।

বিকাল ৪টা ৩০ মিনিটে জেএম সেন গুপ্ত রোডে চাঁদপুর পৌরসভা অডিটোরিয়ামে সুধী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে। পরে বিকাল ৫টা ৩০ মিনিটে জেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন করবেন। সন্ধ্যা ৬টায় জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন প্রধানমন্ত্রী এবং রাত ১০টায় গুলশানের বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে।

সফর প্রসঙ্গে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্ল্যাহ সেলিম বলেন, প্রধানমন্ত্রীর সফরকে সফল ও উৎসবমুখর করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, এ সফর জেলার উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে।

প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

চাঁদপুরে ১৬ মে প্রধানমন্ত্রীর সফর: ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল পুনঃখনন উদ্বোধন

আপডেট সময় : ০৮:৪১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬