সিদ্ধিরগঞ্জে ৯নং ওয়ার্ড শ্রমিকদলের কার্যালয় উদ্ধোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- আপডেট সময় : ০৮:৫২:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / ৩৮

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ৯নং ওয়ার্ড শ্রমিকদলের কার্যালয় উদ্ধোধন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া ক্যানালপাড়স্থ ৯নং ওয়ার্ড শ্রমিকদলের প্রধান কার্যালয়ে এ আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নাসিক ৯নং ওয়ার্ড শ্রমিকদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও আহ্বায়ক মনির হোসেন সরদারের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস.এম.আসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের আহ্বায়ক টি এইচ তোফা, নাসিক ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী মোসা. নুর নাহার, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামছুাদ্দিন মিয়া, যুগ্ন-আহবায়ক মাহাবুব আলম শিপন, সদস্য সচিব মোহাম্মদ শরীফ হোসেন, বিএনপি নেতা হারুন মাস্টার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য জাকির হোসেন ও জাহাঙ্গীর আলম প্রধান।
এসময় আরো উপস্থিত ছিলেন, নাসিক ৯নং ওয়ার্ড শ্রমিকদলের যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন, মোহাম্মদ সেলিম, কালাম সরদার, তনু পাগলা, মোহাম্মদ শাহাবুদ্দিন, আবুল কালাম আজাদ, শাহাবুদ্দিন মিয়া, সদস্য মোক্তার হোসেন, পাভেল, গোলজার হোসেন, মোকসেদ আলী, বাবু, আনোয়ার হোসেন, মোহাম্মদ সিরাজ, আবুল হোসেন ও সজল প্রমূখ।
এসময় প্রধান অতিথির বক্তব্য নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস.এম.আসলাম বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান আমাদের প্রিয়নেতা তারেক রহমানের নির্দেশে আমাদের শ্রমিকদল, সিদ্ধিরগঞ্জ থানা তথা নারায়ণগঞ্জ মহানগর ৫ আগষ্টের পর থেকে কোন ধরনের সন্ত্রাসী বা চাঁদাবাজির সাথে যুক্ত হন নাই।
তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমানের আমাদেরাকে যেভাবে নির্দেশনা দিয়েছে আমরাও থানা ও ওয়ার্ডে ঐভাবে নির্দেশনা দিয়েছি। তাই শ্রমিকদলের কোন নেতাকর্মী সন্ত্রাস ও চাঁদাবাজির সাথে জড়িত হন নাই, তার জন্য আমি নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে শ্রমিকদলের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞাতা জানাই।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়ার মধ্যদিয়ে ৯নং ওয়ার্ড শ্রমিকদলের কার্যালয় উদ্ধোধন করা হয়।


























