০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

রাজপথ কাঁপানো মুন্না-হাবিব এবার চাঁদপুর ছাত্রদলের নেতৃত্বে

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:১৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / ৫৩

Oplus_16908288

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব (প্রতিনিধি) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চাঁদপুর জেলা শাখার ১৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ। এতে মতলবের দুই ছাত্রনেতা গুরুত্বপূর্ণ পদে স্থান পাওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

গত শনিবার (২ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবঘোষিত কমিটিতে ইসমাইল পাটোয়ারীকে আহ্বায়ক এবং জিয়াউর রহমান সোহাগকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া মতলব পৌর ছাত্রদলের আহ্বায়ক ইদ্রিস আলী মুন্না এবং তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও মতলব উত্তরের মো. হাবিবুর রহমান হাবিবকে যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

দীর্ঘদিন রাজপথের রাজনীতিতে সক্রিয় থাকা ইদ্রিস আলী মুন্না বলেন, গত ১৬ বছর হামলা-মামলার শিকার হয়েছি। তারপরও রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছি। দলের জন্য সর্বোচ্চ দিয়ে কাজ করে যাব, ইনশাআল্লাহ। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন।

যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতিটি ধাপে আমি ঢাকার রাজপথে থেকেছি। চোখের সামনে সহযোদ্ধাদের হারিয়েছি, রক্তাক্ত হতে দেখেছি ভাইদের। হামলা, মামলা, নির্যাতন কিছুই আমাদের দমাতে পারেনি। সেই কঠিন সময়েই আমরা শিখেছি কীভাবে লড়তে হয়, কীভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়। আজকের এই দায়িত্ব আমার জন্য শুধু পদ নয়, এটা সংগ্রামের স্বীকৃতি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি গণতন্ত্র, ন্যায়ের রাজনীতি এবং শহীদ সহযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে শেষ পর্যন্ত রাজপথেই থাকবো।

নবনির্বাচিত নেতারা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃত্ব, চাঁদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ, ড্যাব কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. সরকার শামীম এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এদিকে, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় সংসদ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন এই কমিটি সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

রাজপথ কাঁপানো মুন্না-হাবিব এবার চাঁদপুর ছাত্রদলের নেতৃত্বে

আপডেট সময় : ০৬:১৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬