বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দলের নেতা সাদেক হোসেন
- আপডেট সময় : ০৮:২৩:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / ৯২

প্রতিদিনের নিউজ:
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সিদ্ধিরগঞ্জের সর্বস্তরের জনগণসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সাদেক হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, অতীতের গ্লানি, দুঃখ ও কষ্টকে পেছনে ফেলে নতুন আশা-আকাঙ্ক্ষা নিয়ে বাংলা নববর্ষের আগমন ঘঠুক। নতুন বছরের সূচনা সকলের জীবনে বয়ে আনুক সম্প্রীতি, শান্তি ও সমৃদ্ধি।
তিনি আরও বলেন, বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এবং এটি একটি সর্বজনীন ও অসাম্প্রদায়িক উৎসব। প্রতিবছর পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতি ও জাতিসত্তার বিকাশে নতুন প্রেরণা জোগায়।
পরিশেষে মো. সাদেক হোসেন দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাঙালি জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাই ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করি।



























