আমরা মোহামেডান কেন্দ্রীয় কমিটি ও হাবিব ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৭:৪০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- / ১৬২

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
ঈদ শুধু আনন্দের নয়, এটি মানবতার বন্ধনকে আরও দৃঢ় করার এক মহৎ উদ্যোগ “এই স্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমরা মোহামেডান কেন্দ্রীয় কমিটি ও হাবিব ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (১৪ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুলে আমরা মোহামেডান কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সেলিম মুন্সির সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাবিব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শিরিন হাবিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলি, আমরা মোহামেডান কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মজিবুর রহমান, ফতুল্লা যুব সংসদের সহ-সভাপতি রিপন, আমরা মোহামেডান নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রশিদ,বিলকিস বেগম, মোহাম্মদ লিটন, খাদিজা আক্তার প্রমুখ।



























