সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে হঠাৎ পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০১:০১:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / ৬৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান ভুমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।
বুধবার (৪ মার্চ ) সকাল ৯টা ১০ মিনিটে তিনি অফিসে ঢোকেন। গিয়ে দেখেন কোনও কর্মকর্তা অফিসে আসেননি। ওই সময় সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব থাকা (নায়েব) মো. নাছির উদ্দিন সহ কোন ভূমি কর্মকর্তা উপস্থিত ছিলেন না। দায়িত্ব আবহেলার কারণে ভূমি কর্মকর্তা উপরে ক্ষোভ প্রকাশ করে ভুমি প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী প্রায় আধাঘণ্টা ভূমি অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন। তালাবদ্ধ ছিলো দায়িত্ব থাকা (নায়েব) মো. নাছির উদ্দিন অফিস কক্ষটি।
নির্ধারিত সময়ে ভূমি অফিসের কাউকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করে ভুমি প্রতিমন্ত্রী বলেন, “এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যারা দায়িত্বে অবহেলা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে। এতে কোনও অনিয়ম-দুর্নীতি হলে তা মেনে নেওয়া হবে না।



























