০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ভাষা শহীদদের প্রতি জিয়া সৈনিক দল নেতা সুমন মুন্সির বিনম্র শ্রদ্ধা

রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:২৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮৮

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের নিউজ :

মহান ২১শে ফেব্রুয়ারি, ‘শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে বায়ান্নর ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসা নিবেদন করেছেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি গোলাম মোস্তফা সুমন মুন্সি।

গণমাধ্যমে পাঠানো এক বিশেষ বার্তায় সুমন মুন্সি বলেন, “১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় রফিক, সালাম, বরকত, শফিক, জব্বারসহ বাংলার অসংখ্য সূর্যসন্তান রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। তাঁদের সেই চরম আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মায়ের ভাষায় স্বাধীনভাবে কথা বলার অধিকার পেয়েছি। বায়ান্নর রক্তঝরা এই আন্দোলনই ছিল আমাদের স্বাধিকার, স্বাধীনতা এবং পরবর্তীতে সকল গণতান্ত্রিক সংগ্রামের মূল ভিত্তি।”

তিনি আরও বলেন, “ভাষা শহীদদের চেতনা আমাদের অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে মাথা নত না করতে শেখায়। দেশের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের ন্যায্য অধিকার আদায় এবং হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি সংগ্রামে ২১শে ফেব্রুয়ারি আমাদের জন্য এক অফুরন্ত প্রেরণার উৎস। আজ মাতৃভাষার সম্মান রক্ষার পাশাপাশি শহীদদের এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

পরিশেষে এই জিয়া সৈনিক দল নেতা সর্বস্তরে বাংলা ভাষার সঠিক চর্চা ও প্রয়োগ নিশ্চিত করার দাবি জানান। একইসাথে তিনি নারায়ণগঞ্জ জিয়া সৈনিক দলের সকল নেতাকর্মীসহ সাধারণ মানুষকে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

ভাষা শহীদদের প্রতি জিয়া সৈনিক দল নেতা সুমন মুন্সির বিনম্র শ্রদ্ধা

আপডেট সময় : ০৩:২৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬