০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম:
সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা টিএইচ তোফা অসুস্থ
রিপোর্টার
- আপডেট সময় : ০৮:০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪৬৩

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ন-আহ্বায়ক ও তরুণ দলের নারায়ণগঞ্জ জেলার সভাপতি টিএইচ তোফা শারীরিকভাবে অসুস্থ।
গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে তিনি শারীরিকভাবে অসুস্থতা বোধ করেন। এরপর তার শরীরে প্রচণ্ড জ্বর আসে। এরপর অসুস্থতার মাত্রা বেড়ে গেলে তিনি চিকিৎসকের শরণাপন্ন হন।
গত রবিবার, ১৫ ফেব্রুয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন তরুণ দলের কেন্দ্রয়ী কমিটির প্রচার সম্পাদক মো. কবির হোসেন মোড়ল।
তিনি বলেন, হঠাৎ করে গত মঙ্গলবার রাতে তার অনেক বেশি জ্বর ছিলো, এখন আগের তুলনায় মোটামুটি ভালো। টিএইচ তোফার সুস্থতার জন্য তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছে।



























