সুন্দর সিদ্ধিরগঞ্জ গড়তে আমাদের প্রত্যাকে ঐক্যবন্ধ ভাবে কাজ করতে হবে : খাইরুল ইসলাম সজিব
- আপডেট সময় : ০৬:০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫৩

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব বলেছেন, আমরা সবাই ঐক্যবন্ধ ভাবে চেষ্টা করছি আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গড়ার। আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গড়তে হলে আমাদের প্রত্যাকে ঐক্যবন্ধ ভাবে কাজ করতে হবে।
শুক্রবার (৭ জানুয়ারি) রাতে ৯নং ওয়ার্ড বিএনপির ও অঙ্গসংগঠনের আয়োজনে সিদ্ধিরগঞ্জের মধুঘর এলাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে ধানের শীষ প্রতিকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে নির্বাচনী উঠান বৈঠকে প্রথান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ইতিমধ্য আপনারা লক্ষ করেছেন আমাদের ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সাহেব তার ইশতেহারে বলেছেন আমি যদি নির্বাচিত হয় তহলে আমার প্রথম কাজ হবে সিদ্ধিরগঞ্জবাসীর জন্য একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মান করা।
আমি আপনাদের আসস্ত করছি আজহারুল ইসলাম মান্নান সাহেব যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে সংসদে প্রথম প্রস্তাবনা থাকবে বৈধ গ্যাসের ব্যাপারে।
প্রিয় মা, বোনেরা আমরা আপনাদের মিথ্যা আশ^াস দিব, না, আমরা কখনো মানুষের সাথে প্রতারণা করি না, মিথ্যা আশ^াস দেই না, ইনশাআল্লাহ আপনাদের ভোটে যদি আমরা নির্বাচিত হতে পারি সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁ একটি মডেল নারায়ণগঞ্জ-৩ হবে।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম প্রধানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদ, নাসিক ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দেওয়ার, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ান, নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, সবুজ, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, ৯নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি নুর আলম প্রধান, যুগ্ম-সম্পাদক নাদিম সিকদার, আমজাদ হোসেন, সানোয়ার, রনি, হৃদয়, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা পাভেল, শ্যামল ও তাহের প্রমূখ।


























