০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

চাটখিলে সাংবাদিকদের সাথে সেনা কর্মকর্তাদের মত বিনিময়

রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:১৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৬২

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাবৃন্দ গত শনিবার বিকেলে চাটখিলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। সভায় সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে তার দিক নির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন। এ সময় তিনি আগামী নির্বাচন সুষ্ঠ, অবাধ অংশগ্রহনমূলক ভাবে অনুষ্ঠানের ক্ষেত্রে সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, নির্বাচন ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন ব্যক্তিবর্গ এবং সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িতদের তথ্য দিয়ে সেনাবাহিনীকে সহায়তা করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের পক্ষ থেকে চাটখিল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান সেনা কর্মকর্তাদের আশ্বস্ত করে বলেন, চাটখিল প্রেসক্লাবের সাথে সম্পৃক্ত সংবাদকর্মীরা সততার সাথে তাদের দায়িত্ব ও কর্তব্য পালনে প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে তিনি সাংবাদিকদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সভায় চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত সহ প্রেসক্লাবের সাথে সম্পৃক্ত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় সেনা কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মেজর আসফিয়া, ক্যাপ্টেন পারভেজ, লেফটেন্যান্ট মোহাইমিন এবং লেফটেন্যান্ট হোমায়রা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

চাটখিলে সাংবাদিকদের সাথে সেনা কর্মকর্তাদের মত বিনিময়

আপডেট সময় : ০৫:১৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬