০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

দেশের স্বার্থে ধানের শীষে ভোট দিন : ড. জালাল উদ্দিন

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:২৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / ৬৬

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মমিনুল ইসলাম:

চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, দেশের স্বার্থে ও নিজের স্বার্থে সবাই ধানের শীষ প্রতীকে ভোট দিন। আমাকে যদি পছন্দ নাও হয়, অন্তত ধানের শীষ প্রতীক পছন্দের কারণেও ভোট দেবেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. জালাল উদ্দিন বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশ সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত হবে এবং মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এবং আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রত্যেক নাগরিক পরিবার নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন। দেশে কোনো অস্থিতিশীলতা থাকবে না; বাংলাদেশ একটি শান্তিপূর্ণ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশে পরিণত হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, নিজেদের ভবিষ্যৎ ও দেশের উন্নয়নের কথা বিবেচনা করে আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিতে।

ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নান্নু গাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গনি তফাদারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান।

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নূরুল হক জিতু, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, সাংগঠনিক সম্পাদক এ কে এম তাফাজ্জল হোসেন লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাসেদ জামান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনুসহ দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

দেশের স্বার্থে ধানের শীষে ভোট দিন : ড. জালাল উদ্দিন

আপডেট সময় : ০৮:২৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬