সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই
- আপডেট সময় : ০১:২২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
- / ১০৩

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর রেল লাইন এলাকায় এ ঘটনা ঘটে।
আগুনের খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিস স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন। তবে এসময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মিরন মিয়া জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছি। ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আমাদের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমান তদন্তসাপেক্ষে বলা সম্ভব হবে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জানান, আগুন কিভাবে লেগেছে এখনো নিশ্চিত হইনি। তবে ৫টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং আমাদের পুলিশের টিম ঘটনাস্থল গিয়েছিল।



























