০১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

মেঘনায় কম্বিং অপারেশনে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দী জাল ধ্বংস

রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৪৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • / ৭০

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মমিনুল ইসলাম:

মেঘনা নদীতে অবৈধ জাল ও মাছের পোনা নিধন বন্ধে বিশেষ কম্বিং অপারেশনের অংশ হিসেবে মতলব উত্তর উপজেলায় অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে মেঘনা নদীর দশানী, বাহাদুরপুর, সটাকী ও ষাটনল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি পাঙ্গাসের পোনা ধরার চাঁই, ৫টি বেহুন্দী জাল এবং ৫০টি অবৈধ চায়না দুয়ারি চাঁই জব্দ করা হয়। পরে জব্দকৃত সকল অবৈধ জাল ও চাঁই আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস। অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম সানোয়ার’সহ কোস্টগার্ডের একটি টিম।

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস বলেন, মেঘনা নদী ও এর শাখা নদীতে অবৈধ জাল ব্যবহার করে মাছের পোনা নিধন করলে ভবিষ্যতে মাছের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এজন্য সরকার ঘোষিত জাটকা ও পোনা সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নে আমরা নিয়মিত কম্বিং অপারেশন পরিচালনা করছি। নদীর জীববৈচিত্র্য রক্ষা ও জেলেদের দীর্ঘমেয়াদি স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, অবৈধ জাল ব্যবহার ও পোনা নিধনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জেলেদের বৈধ জাল ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

মেঘনায় কম্বিং অপারেশনে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দী জাল ধ্বংস

আপডেট সময় : ০৫:৪৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬