১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম:
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের শাশুড়ির ইন্তেকাল
রিপোর্টার
- আপডেট সময় : ০৯:৪৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ১২৩

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নাসিক ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনের শাশুড়ি নাছেদা বেগম ইন্তেকাল করেছে (ইন্নলিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন) তার মৃত্যুাতে পরিবারে নেমে এসেছে গভীর শোক।
শনিবার বিকেল ৫ টার সময় সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকায় নিজ বাসায় অসুস্থ অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। বাদ এশা মিজমিজি পশ্চিম পাড়া হাজী আব্দুস সামাদ মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে জানাজা শেষে পশ্চিম পাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।



























