০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

পূবাইলে কার্টুন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭টি ইউনিট

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:৫৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / ২৩৯

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রবিউল আলমঃ-

গাজীপুর মহানগরীর পূবাইলে একটি কার্টুন উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের পূবাইল থানাধীন বসুগাঁও এলাকায় দিশারী কম্পোজিট লিমিটেড কারখানায় এ আগুনের সূত্রপাত হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ কার্টুন ও কাঁচামালে আগুন ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। জানা যায়, টঙ্গী ফায়ার স্টেশনের ৩টি ইউনিট, গাজীপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট এবং জয়দেবপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিটসহ মোট ৭টি ইউনিট সম্মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।

কারখানাটিতে বিপুল পরিমাণ সামগ্রী মজুদ থাকায় আগুন দ্রুত বিস্তার লাভ করে এবং নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হচ্ছে। আগুনের তীব্রতায় কারখানার একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তার স্বার্থে কারখানার আশপাশের এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপদ দূরত্বে অবস্থান করছেন।

আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

পূবাইলে কার্টুন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭টি ইউনিট

আপডেট সময় : ০৬:৫৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫