০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

সিদ্ধিরগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৪৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / ৬১৮

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি মোক্তার হোসেন (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিক্তিতে নাশকতা পরিকল্পনার সময় সিদ্ধিরগঞ্জ নাসিক ৪নং ওয়ার্ডের আটি হাউজিং এলাকা থেকে গ্রেফতার করা হয়।

নাসিক ৪নং ওয়ার্ডের আটি হাউজিং ফকিরবাড়ী এলাকার মৃত আবদুল মালেকের ছেলে মোক্তার হোসেন আওয়ামীলীগের একজন সক্রিয়কর্মী ছিলেন। সে বিগত সময়ে আওয়ামীলীগের দোসর নরঘাতক নুর হোসেনের ভাই সাবেক কাউন্সিলর ও ছাত্র হত্যা মামলার একাধিক আসামী মিয়া মো. নুরুদ্দিন এর সহযোগী ছিলেন। ঐ সময় মোক্তার আওয়ামীলীগের প্রভাব বিস্তার করে আটি হাউজিং এলাকায় মাদক,ভুমিদস্যূ, চাদাঁবাজিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন। ৫ আগস্ট পরে আওয়ামীলীগ সরকারের পতন হলেও তিনি এলাকায় থেকে ত্রাস রাজত্ব কায়েম করেছিলো।

সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মো. ওয়াসিম আকরাম আটকের সংবাদ নিশ্চিত করে জানান, মোক্তার হোসেন নিষিদ্ধ আওয়ামী লীগের একজন সক্রিয়কর্মী এবং ছাত্র হত্যা মামলার আসামি। নাশকতার পরিকল্পনার সময় তাকে আটক করা করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় ছাত্র হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সিদ্ধিরগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার

আপডেট সময় : ১১:৪৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫