০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বিজয় দিবসে সিদ্ধিরগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোক্তার হোসেন মুক্তুল

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:২২:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / ১৫২

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের নিউজ:

মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন মুক্তুল।

২০২৫ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রদত্ত এক শুভেচ্ছা বার্তায় বিএনপি নেতা মোক্তার হোসেন মুক্তুল বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর বাঙালি জাতি অর্জন করে তার কাঙ্ক্ষিত স্বাধীনতা। লাখো শহীদের আত্মত্যাগ, অসংখ্য মা-বোনের সম্ভ্রমহানি এবং বীর মুক্তিযোদ্ধাদের সীমাহীন সাহস, ত্যাগ ও বীরত্বের বিনিময়েই আজকের স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, আমি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজ গঠনে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও ইভটিজিংমুক্ত একটি শান্তিপূর্ণ, মানবিক ও উন্নত সিদ্ধিরগঞ্জ গড়ে তুলতে সামাজিক সচেতনতা ও আন্দোলন জোরদার করা জরুরি। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়েই শহীদদের আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

বিজয় দিবসে সিদ্ধিরগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোক্তার হোসেন মুক্তুল

আপডেট সময় : ০৬:২২:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫