১১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি-সমাবেশ; মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়তে হবে

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:১২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / ৩৮

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এবং মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় চাঁদপুরের মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করে মতলব উত্তর থানা পুলিশ।

র‌্যালিতে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানসহ পুলিশের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, মসজিদের ইমাম, পুরোহিত ও সচেতন নাগরিকরা র‌্যালিতে অংশগ্রহণ করেন।

মাদকবিরোধী বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড হাতে র‌্যালিটি মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে পাঠান বাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। সমাবেশে ওসি মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলিমুল হক প্রধান, বিএনপি নেতা আলমগীর সরকার’সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তাই মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সমাবেশে বক্তারা আরও বলেন, মাদক ব্যবসা, পাচার ও সেবনের বিরুদ্ধে মতলব উত্তর থানা পুলিশ এবং চাঁদপুর জেলা পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশের অভিযানের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতলব উত্তর থানার পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি-সমাবেশ; মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়তে হবে

আপডেট সময় : ০৮:১২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬