১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

কচুয়ার নবাগত ইউএনওর সাথে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:২৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / ৩২

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

কচুয়ার নবাগত ইউএনওর সাথে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত। গতকাল মঙ্গলবার বিকালে কচুয়া উপজেলার সার্বিক পরিস্থিতি ও ধর্মীয় বিভিন্ন উৎসব-অনুষ্ঠান নিয়ে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

​এ সময় কচুয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণধন দেব ও সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার, পূজা উদযাপনের সভাপতি ফনি ভূষণ মজুমদার তাপু, সহ-সভাপতি শিবু লাল সাহা, সাধারণ সম্পাদক বিকাস সাহা, জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের সভাপতি বাবু মানিক ভৌমিক ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কৃষ্ণ মজুমদার, কোষাধ্যক্ষ জয় কর্মকার, যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অসীম পোদ্দার, বাপ্পী এবং সাধারণ সম্পাদক বিনয় সরকার, ইসকনের সভাপতি নিমাই হরিদাস, ৯নং কড়ইয়া ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রতন বাবু উপস্থিত ছিলেন।

​সভায় আসন্ন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব যথাযথ মর্যাদায় উদ্‌যাপন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আসছে শারদীয় দুর্গাপূজায় কচুয়া উপজেলার মোট ৪০টি মণ্ডপের প্রস্তুতি ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে আলোচনা করা হয়। কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্ব ও সমস্যার বিষয়টি নেতৃবৃন্দ ইউএনও মহোদয়ের দৃষ্টিতে আনেন।

​আলোচনা শেষে নবাগত ইউএনও অমিত রায়কে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়, উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।

তিনি বলেন, সাচার জগন্নাথ মন্দিরের কমিটির সমস্যা নিয়ে সহকারী কমিশনার (ভূমি) এবং কচুয়া থানার ওসির সাথে আলোচনা করে অতি দ্রুত সকলের মতামতের ভিত্তিতে ঐক্যমতের মাধ্যমে একটি কার্যকর কমিটি গঠনে করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কচুয়ার নবাগত ইউএনওর সাথে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

আপডেট সময় : ০৫:২৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬