১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

‘এক রাতের জন্য কত নেবেন?’, কুপ্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:৫২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / ২৬

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এ ‘জরিনা’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান অভিনেত্রী অনংশা বিশ্বাস। সাহসী চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত হলেও পর্দার সেই চরিত্রের কারণে বাস্তব জীবনে নানা অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনংশা জানান, ‘মির্জাপুর’-এর প্রথম সিজন মুক্তির পর থেকেই তার সামাজিক যোগাযোগমাধ্যমের ইনবক্সে একের পর এক অশালীন বার্তা ও কুপ্রস্তাব আসতে শুরু করে। দর্শকদের একটি অংশ পর্দার ‘জরিনা’ চরিত্রের সঙ্গে তাকে বাস্তব জীবনেও মিলিয়ে ফেলেছিলেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী।

সেই সময়ের অভিজ্ঞতা স্মরণ করে অনংশা বলেন, ‘বিষয়টি আমাকে বেশ দুর্বল করে দিয়েছিল। মনে হয়েছিল, আমার কাজই আমার সরস্বতী। আমি সম্পূর্ণ নিষ্ঠা ও সততা দিয়ে কাজটি করেছি। তাহলে মানুষ কেন এমন বাজে কথা বলছে?’

অভিনেত্রী স্পষ্ট করে জানান, তিনি মোটেও পর্দার ‘জরিনা’র মতো নন। তিনি একজন শিক্ষিত বাঙালি পরিবারের মেয়ে এবং রবীন্দ্রনাথ ঠাকুর ও সত্যজিৎ রায়ের সাংস্কৃতিক আবহে বেড়ে উঠেছেন।

ইনবক্সে আসা কুপ্রস্তাবের বিষয়ে অনংশা বলেন, ‘লোকে আমাকে সরাসরি মেসেজ করে অবলীলায় জানতে চায়, ‘আপনি এক রাতের জন্য কত নেবেন? আমাদের সঙ্গে দুইদিনের জন্য মরিশাস চলুন। অন্তত একটা সপ্তাহ কাটিয়ে আসি।’ আজও আমার সামাজিক মাধ্যমের ইনবক্স এ ধরনের আপত্তিকর ও কুরুচিপূর্ণ প্রস্তাবে ভরে থাকে।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে এই ধরনের অভিজ্ঞতা নিয়ে প্রকাশ্যে কথা বলতে পছন্দ করি না। তবে সমাজের মানুষের চিন্তাভাবনা ও মানসিকতার পরিবর্তন ঘটানোর জন্য মুখ খুলতে বাধ্য হয়েছি।’

তবে এসব অভিজ্ঞতাকে নিজের অভিনয়ের একটি স্বীকৃতি হিসেবেও দেখেন অনংশা। তার ভাষায়, চরিত্রটি পর্দায় জীবন্তভাবে ফুটিয়ে তুলতে পেরেছিলেন বলেই দর্শকদের কেউ কেউ তাকে বাস্তব জীবনের সঙ্গেও গুলিয়ে ফেলেছেন।

অভিনেত্রী বলেন, পর্দার বাইরের জীবনে তিনি ভীষণ শান্ত স্বভাবের মানুষ। নিজেকে প্রচারের আলো থেকে দূরে রাখতে পছন্দ করেন। পার্টি কিংবা মদ্যপান থেকেও তিনি দূরে থাকেন।

সুধীর মিশ্রর ‘খোয়া খোয়া চাঁদ’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন অনংশা বিশ্বাস। তবে সবচেয়ে বেশি পরিচিতি পান অ্যামাজন প্রাইমের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এ ‘জরিনা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এ ছাড়া ‘হস্টেজেস’ ও ‘কালা’র মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ‘লাভ শুভ তে চিকেন খুরানা’, ‘ফ্রড সাইয়াঁ’ ও ‘বাস্তার: দ্য নক্সাল স্টোরি’র মতো সিনেমাতেও দেখা গেছে তাকে।

‘এক রাতের জন্য কত নেবেন?’, কুপ্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী

আপডেট সময় : ০৬:৫২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬