০২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

২ হাজার ৫’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৫৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / ২৫

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ২ হাজার ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ খুকি ওরফে পারভীন(৬০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) মাদকবিরোধী অভিযান চালিয়ে উপজেলার মতলব পৌরসভার দশপাড়া এলাকার পানির টাংকি বাজার ব্রীজের উপর যাত্রীবাহী হাইস গাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২ হাজার ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত খুকি ওরফে পারভীন টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার চাপাইদ গ্রামের মাজেদ শরীফের মেয়ে।

পুলিশ জানায়, মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের পানির টাংকি এলাকার ব্রীজের উপর একটি যাত্রীবাহী হাইস গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। গ্রেপ্তারকৃত খুকি ওরফে পারভীনের ব্যবহৃত বাটন ফোনটি পরীক্ষা করে দেখা যায়, ফোনে কোনো মোবাইল নম্বর সংরক্ষিত নেই এবং কললিস্টে ডায়াল বা রিসিভকৃত কোনো নম্বর পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদে সে বারবার বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রদান করে। পরবর্তীতে অনুসন্ধানে জানা যায়, কুমিল্লায় ইয়াবা পাচারের ঘটনায় তার বিরুদ্ধে পূর্বের একটি মামলা রয়েছে। বর্তমানে সে ঢাকার কাওরান বাজার বস্তিতে বসবাস করেন। ওই বস্তির একাধিক নারী একইভাবে মাদক পরিবহনের সঙ্গে জড়িত। পারভীন চট্টগ্রাম থেকে ধাপে ধাপে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন রুটে সরবরাহ করে থাকে এবং চাঁদপুরের হাজীগঞ্জ রুট তাদের অন্যতম প্রধান মাদক পাচার করিডোর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তার কাছ থেকে তল্লাশি করে ২ হাজার ৫শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উল্লেখ্য গত বছরের ১৪ ফেব্রুয়ারী এ আসামি ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই নারী মাদক কারবারিকে দশপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, কিশোর গ্যাং,মাদক ও যেকোনো অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরন করা হয়েছে।

২ হাজার ৫’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৫৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬