০২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

কচুয়ায় বিপুল পরিমাণ অবৈধ চায়না রিং জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস, আটক-৩

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:২৬:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ৩৭

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়ায় বিপুল পরিমাণ অবৈধ চায়না রিং জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য অফিস। ​বুধবার (২২ জুলাই) সকালে উপজেলার কাদলা ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করা হয়। কচুয়া থানার এএসআই মো. মফিজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়।

​আটককৃতরা হলেন, ​সাইফুল (৩০), পিতা: মমিন পাটোয়ারী, গ্রাম: হরিদাসপাড়া, মতলব দক্ষিণ। ​শাহাদাত (৩০), পিতা: আবুল হোসেন, গ্রাম: নোয়াদ্দা (কাদলা), ও ​আব্দুল মালেক (৬০), পিতা: মৃত রোস্তম আলী, গ্রাম: নোয়াদ্দা (কাদলা) ।

​অভিযান পরিচালনা শেষে কচুয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম জব্দকৃত চায়না রিং জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।

​এ বিষয়ে কচুয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কচুয়া উপজেলার প্রতিটি এলাকায় অবৈধ চায়না রিং জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হবে এবং এর সাথে জড়িত কাউকে ছাড় না দিয়ে আইনের আওতায় আনা হবে।

কচুয়ায় বিপুল পরিমাণ অবৈধ চায়না রিং জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস, আটক-৩

আপডেট সময় : ০৮:২৬:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬