ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করল তায়েবা নূর ইউসা
- আপডেট সময় : ০১:০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / ৪৭

প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জ আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তায়েবা নূর ইউসা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে গৌরবময় সাফল্য অর্জন করেছে। তার এই কৃতিত্বে পরিবার, বিদ্যালয়, শিক্ষক-শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।
ছোটবেলা থেকেই অধ্যবসায়ী,শৃঙ্খলাপরায়ণ ও মেধাবী তায়েবা ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক হয়ে সমাজে সুশিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়ে তোলার মাধ্যমে দেশের সেবায় আত্মনিয়োগ করার স্বপ্ন লালন করে।
তার বাবা আহম্মদউল্লাহ ফরহাদ ঢালী এবং মা মমতাজ আক্তার (গ্রামের বাড়ি: মাথাভাঙ্গা, উপজেলা: মতলব উত্তর, জেলা: চাঁদপুর) মেয়ের এই অসাধারণ অর্জনে মহান আল্লাহ তাআলার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, “আমাদের মেয়ে যেন একজন সৎ, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠে দেশের কল্যাণে কাজ করতে পারে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। এ জন্য আমরা সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করছি।”
বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তায়েবা নূর ইউসার এই গৌরবোজ্জ্বল সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। তাদের বিশ্বাস, তায়েবা তার মেধা, অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে ভবিষ্যতেও ধারাবাহিক সাফল্য অর্জন করে বিদ্যালয়, পরিবার এবং দেশের জন্য আরও গৌরব বয়ে আনবে।
তায়েবা নূর ইউসার এই অর্জন অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।



















