১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

দিনে নিখোঁজ, রাতে মিলল মরদেহ: কচুয়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / ৩৫

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের খোলাগাঁও গ্রামে সাদিয়া আক্তার (২৫) নামের এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) বিকেলে নিখোঁজ হওয়ার পর রাতে বাবার বাড়ির কাছে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে।

​নিহত সাদিয়া আক্তার খোলাগাঁও গ্রামের শহীদ উল্লাহ ও রুশিয়া বেগমের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে বড় বোন সাজেদা আক্তারের খিলমেহের গ্রামের বাড়িতে বসবাস করছিলেন।

নিহতের বাবা শহীদ উল্লাহ ও মা রুশিয়া বেগম জানান, গত রোববার বিকেল ৩টার দিকে কাউকে কিছু না জানিয়ে সাদিয়া বাড়ি থেকে বের হয়ে যান। এরপর সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর রাত ১১টার দিকে সাদিয়ার ব্যবহৃত মোবাইল ফোন থেকেই পরিবারের কাছে একটি কল আসে। কলদাতা জানান, সাদিয়া ওষুধ সেবন করে মারা গেছেন এবং তার মরদেহ খোলাগাঁও গ্রামের খোরশেদ ভুঁইয়ার দোকানের সামনে রাখা হয়েছে।

​খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাদিয়ার মরদেহ শনাক্ত করেন। এরপর বিষয়টি স্থানীয় পুলিশকে অবহিত করা হয়।

​সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। রাতেই ময়নাতদন্তের জন্য তা চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

​এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলমান রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

দিনে নিখোঁজ, রাতে মিলল মরদেহ: কচুয়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু

আপডেট সময় : ০৯:০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬