বন্ধুদের সঙ্গে গোসল নেমে মতলবে পানিতে ডুবে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের
- আপডেট সময় : ০৬:০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / ২৭

আল-আমিন ভূঁইয়া, মতলব:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বন্ধুদের সাথে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাহমুদুল হাসান তাহা (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (১৪ জুন) বিকেলে মতলব পৌরসভার চরমুকুন্দি এলাকায় খালে এ ঘটনাটি ঘটে।
নিহত মাহমুদুল হাসান তাহা মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৮ ম শ্রেণীর ছাত্র এবং কোরআনে হাফেজ। তার বাবা হাফেজ মাওলানা মোফাজ্জল পাটোয়ারী। তাদের গ্রামের বাড়ী উপজেলার তুষপুর পাটোয়ারী বাড়ী। দীর্ঘদিন যাবৎ চরমুকুন্দী গ্রামে বসবাস করে আসছে। মাহমুদুল হাসানের বাবা চরমুকুন্দি গ্রামের একটি জামে মসজিদে ইমামতি করেন।
হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাহমুদুল হাসান তাহা তার সহপার্ঠীদের সাথে খেলাধুলার পর ৫/৭ জন সংঘবদ্ধ হয়ে চরমুকুন্দি গ্রামের খালে গোসল করতে যায়। হঠাৎ সে জোয়ারের পানির স্রোতে তলিয়ে যায়। তাকে না দেখে সহপাঠীরা ডাকচিৎকার শুরু করে দেয়।
প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন প্রধান বলেন, বাচ্চাদের ডাকচিৎকার শোনে আমরা এলাকাবাসী এগিয়ে যাই এবং স্থানীয় ফায়ার স্টেশন সংবাদ দেয়া হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে।এলাকাবাসী ও ফায়ারসার্ভিসের লোকজনের আধাঘন্টা চেষ্টার পর মাহমুদুল হাসান তাহাকে পানির নিচ থেকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মেহেদী হাসান তুহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা দ্রুত চলে যাই। একটি ইউনিট আধা ঘণ্টা কাজ করে মাহমুদুল হাসান তাহাকে উদ্ধার করি। পরে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ হাফিজুর রহমান মানিক বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের পরিবারকে নিয়ে য়াওয়ার জন্য বলা হয়েছে।



























