১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে বিএনপি নেতা সুমন মুন্সির শ্রদ্ধাঞ্জলি

রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৩২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • / ৪১

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের নিউজ:

বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা জানিয়েছেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও নাসিক ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক গোলাম মোস্তফা সুমন মুন্সি। একই সঙ্গে তিনি শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

‎এক বিবৃতিতে সুমন মুন্সি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক এবং একজন দেশপ্রেমিক বীর সেনানী। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

‎তিনি আরও বলেন, ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ জিয়াউর রহমান দেশে গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিন্তু ১৯৮১ সালের ৩০ মে এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে এই জনপ্রিয় রাষ্ট্রনায়ককে হত্যা করা হয়, যা দেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করে।

‎জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও বিএনপি নেতা জিএম সুমন মুন্সি বলেন, “শহীদ জিয়ার আদর্শই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পথ দেখায়। তাঁর আদর্শ বাস্তবায়নে নারায়ণগঞ্জ জিয়া সৈনিক দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

শাহাদাৎবার্ষিকী উপলক্ষে তিনি নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের নেতাকর্মীদের শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে বিএনপি নেতা সুমন মুন্সির শ্রদ্ধাঞ্জলি

আপডেট সময় : ১১:৩২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬