১১:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

বিএনপি একমাত্র দল যারা দেশের মানুষের কথা ভাবে : মামুন মাহমুদ

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:২৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • / ৮৯

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

‎নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বিএনপি একমাত্র দল যারা দেশের মানুষের কথা ভাবে, মানুষের উন্নয়নের কথা ভাবে। দেশের সার্বভৌমত্বের কথা ভাবে, সেই দল হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়ে ওঠা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

তার ওই সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বেই এই বিধ্বস্ত বাংলাদেশ আবার নতুন করে গড়ে উঠবে। এবং এই বাংলাদেশ আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা একটি নিরাপদ বাংলাদেশ দিয়ে যেতে পারব, সেই চেষ্টা আমাদের সকলের থাকবে।

শনিবার (৩০ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জ ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশে যখনই যতবার ভালো নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে, সাধারণ মানুষ কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে রায় দিয়েছে। জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার পরে যারা ক্ষমতা দখল করেছিল, ৯ বছর স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে জিয়াউর রহমানের সুযোগ্য সহধর্মিণী একজন গৃহবধূ থেকে রাজপথে এসে দায়িত্ব নিলেন। মানুষের মুক্তির জন্য আন্দোলন সংগ্রামের দায়িত্ব তাঁর কাঁধে তুলে নিলেন।

তাঁর দুই সন্তান ছোট ছিল তখন, আরাফাত রহমান কোকো ছোট সন্তান এবং তারেক রহমান। সেই দুই শিশু সন্তানকে বাড়িতে রেখে তিনি রাজপথে আসলেন।

তিনি চিন্তা করলেন যে এই দুইটা সন্তানই তো শুধু আমার সন্তান নয়, আমার স্বামী এদেশের মানুষের মুক্তির জন্য রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, কাজেই এদেশের মানুষ সকলেই আমার সন্তান।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আমরা সবাই জিয়াউর রহমানের রাজনীতি, তার যে আদর্শের, তার যে রাজনীতি, তার যে সমাজ ব্যবস্থা, আমরা তার যে শাসন ব্যবস্থা সেই আলোকে বাংলাদেশ চলবে এই প্রত্যয় এবং এই প্রত্যাশা রাখি।

নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুল, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ান, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইকবাল হোসেন ভেন্ডার, ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, ২নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক স্বপন বেপারী, নুরউদ্দিন সাগর, রাশেদুল ইসলাম রাব্বি, আরিফুল ইসলাম ঝিমি, নুরনবী, রবিউল ইসলাম বাবু, আব্দুল্লাহ ও রুবেল প্রমূখ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

বিএনপি একমাত্র দল যারা দেশের মানুষের কথা ভাবে : মামুন মাহমুদ

আপডেট সময় : ০৮:২৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬