সিদ্ধিরগঞ্জে এসও রোডের কুরবানির পশুর হাটের উদ্ধোধন
- আপডেট সময় : ০৮:৪৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ৪৮

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
দোয়া ও মিলাদের মধ্যে দিয়ে সিদ্ধিরগঞ্জের এসও রোড টার্মিনাল সংলগ্ন সালাউদ্দিনের খালি জায়গায় কুরবানির পশুর হাটের উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার,২১ মে বিকালে কুরবানির পশুর হাটে মিলাদ ও দোয়ার মাধ্যমে এ হাটের উদ্ধোধন করা করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলের পূর্বে হাটের ইজারাদার মাজহারুল ইসলাম বলেন আপনারা সবায় দোয়া করবেন আমরা যেন সুন্দর ভাবে হাট পরিচালনা করতে পারি।
হাটের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন, এস,এম,আসলাম।
হাটের পরিচালনায় থাকবেন, মনির হোসেন, সেলিম শেখ, সালাউদ্দিন, আব্দুস সামাদ মাহমুদ, মিলন ভূইয়া, ইসমাইল হোসেন, জাকির হোসেন, গোলাম কিবরিয়া ও রুবেল হোসেন মিন্টু।
এসময় এস,এম,আসলাম বলেন, আমাদের পশুর হাটে সর্বাক্ষণিক নিরাপত্তা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারাহ নিশ্চিত করা। জাল নোট শনাক্তকরন, আধুনিক পদ্ধতিতে হাসিল আদায়সহ সকল ধরনের সু-ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া সার্বক্ষনিক পশু চিকিৎসা ব্যবস্থা, হাটে পশু আনতে কেউ যাতে হয়রানির শিকার না হয় এর জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
তিনি আরো বলেন, আমরা সবায় মিলে মিশে উৎসবমূখর পরিবেশে এই হাট পরিচালনা করব এবং উৎসবমূখর পরিবেশে আমরা ঈদুল আজহা উৎযাপন করব।


























