০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

পূবাইলে পঁচা মাংস বিক্রির অভিযোগ,ভিডিও ভাইরাল

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:৫৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / ২৮

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রবিউল আলম:

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মিরের বাজারে একটি মাংসের দোকানে পঁচা ও বাসি গরুর মাংস বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মেঘডুবি এলাকার এক ক্রেতা মিরের বাজারে শহীদুল্লাহর মাংসের দোকান থেকে গরুর মাংস কিনে বাসায় নিয়ে যান। পরে তিনি দেখতে পান, ভালো মাংসের সঙ্গে বাসি ও পঁচা মাংস মিশিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি বুঝতে পেরে ওই ক্রেতা পুনরায় দোকানে গিয়ে প্রতিবাদ জানান এবং ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

ভিডিওটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই তা ভাইরাল হয়ে পড়ে। ভিডিওর মন্তব্য ঘরে অনেকেই দাবি করেন, এর আগেও তারা ওই দোকান থেকে নিম্নমানের মাংস কিনে প্রতারিত হয়েছেন।

রাকিব সিকদার নামে একজন মন্তব্যে লিখেছেন, “এরা নিম্নমানের মাংস বিক্রি করে, আমিও ভুক্তভোগী।”

অপরদিকে শাহিন নামে আরেকজন মন্তব্য করেন, “মিরের বাজারের এই কসাই সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।”

এ বিষয়ে মিরের বাজার পরিচালনা কমিটির সদস্য সচিব ফজলু মোল্লা বলেন, “আমি ফেসবুকে ভিডিওটি দেখেছি। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযুক্ত শহীদুল্লাহ কসাই মুঠোফোনে জানান, “মাংসের মধ্যে বেশি চর্বি (তেল) থাকায় এমন সমস্যা হয়েছে।”

এ ব্যাপারে গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা ইসলাম বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

পূবাইলে পঁচা মাংস বিক্রির অভিযোগ,ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০৬:৫৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬