সিদ্ধিরগঞ্জে ২টি খাল পুনঃখনন ও ভূমি পল্লীর উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সাখাওয়াত হোসেন
- আপডেট সময় : ০৮:৩৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ৩০

প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান সিদ্ধিরগঞ্জে দুটি খাল পুনঃখনন এবং ভূমি পল্লীর উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন।
বৃহস্পতিবার,২১ মে সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দোয়ার মাধ্যমে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সিদ্ধিরগঞ্জের ১নম্বর ওয়ার্ডের দশপাইপ থেকে মিজমিজি পাগলাবাড়ি পর্যন্ত খালের পুনঃখনন, ৭নম্বর ওয়ার্ডের কদমতলী খালের পুনঃখনন এবং ৪নম্বর ওয়ার্ডের ভূমি পল্লীর উন্নয়ন কাজ।
উদ্বোধনের আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান প্রকল্প এলাকাগুলো পরিদর্শন করেন। এসময় তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেন।
তিনি বলেন, জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগরবাসীর জীবনমান উন্নয়নে খাল পুনঃখনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি ভূমি পল্লীর উন্নয়ন কাজ বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা উন্নত নাগরিক সুবিধা পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাগর প্রধান, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য শহিদুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এড. রাকিবুর রহমান সাগরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


























