০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলে মতলব উত্তরের জয়জয়কার, রাজপথের ত্যাগীদের মূল্যায়ন

রিপোর্টার
  • আপডেট সময় : ০১:২৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / ১৩৪

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একাধিক ছাত্রনেতা গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন রাজধানীকেন্দ্রিক ছাত্ররাজনীতিতে সক্রিয় এসব নেতার অন্তর্ভুক্তিকে সংগঠনের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।

নবঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন ছেংগারচর পৌরসভার তালীতলী গ্রামের জান্নাতুল ফেরদৌসী জয়া। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের মেহেদী হাসান রাফি, পূর্বলালপুর গ্রামের নাইমুর রহমান শাহীন ও কলাকান্দা গ্রামের রুবেল হোসেন। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন ষাটনলের ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন এবং সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন ফরাজীকান্দি ইউনিয়নের সরদারকান্দি গ্রামের মো. আব্দুল আজিজ।

এছাড়া মোহনপুর ইউনিয়ন থেকে সহ-সভাপতি হয়েছেন রাকিবুল হাসান শিশির, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রামীম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন জিহাদ হোসেন।

স্থানীয় নেতাকর্মীরা বলছেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয়, ত্যাগী ও পরীক্ষিত ছাত্রনেতাদের এই কমিটিতে অন্তর্ভুক্তি সংগঠনের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। আন্দোলন-সংগ্রামের দিনগুলোতে এসব নেতার অনেকেই একাধিকবার কারাবরণ করেছেন। তবুও তারা শুদ্ধ ছাত্ররাজনীতি, জাতীয়তাবাদ ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে দৃঢ় অবস্থান বজায় রেখেছেন যা তাদেরকে তরুণদের কাছে অনুকরণীয় করে তুলেছে।

সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসী জয়া বলেন, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করবো। তৃণমূলের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।

যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাফি বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলকে আরও গতিশীল করতে কাজ করবো।

দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বিভিন্ন আন্দোলন-সংগ্রামে বিশেষ করে জুলাইয়ের আন্দোলনে এসব নেতার সক্রিয় ভূমিকা কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আসে। এরই ধারাবাহিকতায় তাদের গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ন করা হয়েছে।

এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে মো. সালাহউদ্দিন আহমেদকে সভাপতি এবং মাহফুজুর রহমান লিপকনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

ছাত্রদল সংশ্লিষ্টরা জানান, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সংগঠনকে আরও কার্যকর, গতিশীল ও সাংগঠনিকভাবে সুসংহত করতেই এ কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত নেতারা তৃণমূল থেকে মহানগরজুড়ে ছাত্রদলের কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলে মতলব উত্তরের জয়জয়কার, রাজপথের ত্যাগীদের মূল্যায়ন

আপডেট সময় : ০১:২৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬