০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে প্রবাসীর স্বর্ণ ছিনতাই

রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৩৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • /

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মে) ভোরে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি ওভারপাসের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভোর আনুমানিক ৪ টায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জের (নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ড) জালকুড়ি ওভারপাসের সামনে ৭ থেকে ৮ জন অজ্ঞাত দুর্বৃত্ত ডিবি পুলিশের পরিচয় দেয়। এ সময় তারা মালয়েশিয়া প্রবাসী মো. আব্দুল মালেকের (৪৬) গতিরোধ করে। দুর্বৃত্তরা তাকে মারধর করে প্রায় সাড়ে আট ভরি স্বর্ণ ছিনতাই করে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে সিদ্ধিরগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক সেকান্দার জানান, ভুক্তভোগী থানায় এসেছিলেন অভিযোগ করার জন্য। আমরা শুনেছি ঘটনাটা। তার অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে প্রবাসীর স্বর্ণ ছিনতাই

আপডেট সময় : ০৫:৩৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬