চাটখিলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
- আপডেট সময় : ০৭:৫৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ২৪

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চাটখিলে আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে গত রোববার বিকেলে চাটখিল প্রেসক্লাব সভাকক্ষে চাটখিলে কর্মরত সাংবাদিকদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
চাটখিল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকতের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাটখিল প্রেসক্লাবের সহ-সভাপতি সহকারী অধ্যাপক জসিম মাহমুদ, কার্যকরী কমিটির সদস্য দৈনিক স্বাধীন মতের প্রতিনিধি দীন মোহাম্মদ, দৈনিক মানবজমিন প্রতিনিধি মামুন হোসেন, অর্থ সম্পাদক দৈনিক খবর প্রতিনিধি মনির হোসেন, দৈনিক আমার দেশ প্রতিনিধি মামুন চৌধুরী, জিটিভি প্রতিনিধি গোলাম সারোয়ার জুয়েল, দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি মোঃ ইলিয়াছ কাঞ্চন প্রমুখ। বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। গণমাধ্যমের কণ্ঠরোধ করে কখনোই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিতের দাবি জানান।
সভাপতির বক্তব্যে চাটখিল প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান বলেন, ৯ মাস যুদ্ধ করে যদি মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা ভাতা পায়, তাহলে একজন কলম সৈনিক সকল বাধাবিঘ্ন হামলা মালার শিকার হয়ে জাতির কল্যাণে আজীবন কলম সৈনিক হিসেবে দায়িত্ব পালন করেন। তারা কেনো রাষ্ট্রীয় সম্মানী ভাতা পাবেন না। সরকারের কাছে তিনি প্রশ্ন রাখেন এবং প্রকৃত সংবাদিকদের তালিকা তৈরি করে তাদেরকে রাষ্ট্রীয় ভাতা দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবী জানিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক বঙ্গবাজার সম্পাদক নুর আলম, দৈনিক যায়যায় দিন প্রতিনিধি আবু নাছের মাহমুদ, দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি সাঈদ মোহাম্মদ তুষার, দৈনিক দেশ সেবার প্রতিনিধি মোঃ হানিফ, দৈনিক যায়যায় কাল প্রতিনিধি আলমগীর হোসেন, বাংলা টিভি প্রতিনিধি মোঃ শাহ আলম প্রমুখ। বক্তারা ভবিষ্যতে সাংবাদিক সমাজের ঐক্য আরও সুদৃঢ় করে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

























