ফতুল্লায় ফুডল্যান্ড বেকারির বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- আপডেট সময় : ০৮:১৬:১৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ৪৩

প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের অভিযানে ফতুল্লার সাইনবোডের্র শান্তিধারা এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
সোমবার (৪ মে) সকাল ১১ টায় সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেলের মোহাম্মাদ আসাদুজ্জামান নূরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশ, ডিপিডিসি, তিতাস গ্যাস এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর জানান, অভিযানে ফতুল্লার সাইনবোর্ড আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিপরীত পার্শ্বে অবস্থিত ফুডল্যান্ড প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং গ্যাস মিটার খুলে আনা হয়।
এসময় তিনি আরও বলেন, আইন অমান্যকারী কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না। পরিবেশ দূষণকারী ও অবৈধভাবে পরিচালিত কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

























