০৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

ইনাম মাহমুদ রিমন পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, আখাউড়ায় আনন্দের আবহ

রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:১১:১৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ৩৩

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ইনাম মাহমুদ রিমন ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে বাংলাদেশ পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তার এই সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে।

রিমন আখাউড়া দক্ষিণ ইউনিয়নের বীরচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তিনি আখাউড়া নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. ইসরাফিল ভূঁইয়া এবং রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগমের জ্যেষ্ঠ সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, রিমন ছোটবেলা থেকেই মেধাবী ও পরিশ্রমী ছিলেন। তিনি আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে জিপিএ-৫ অর্জন করেন এবং ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। পরে হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার পর ঢাকার কিংস কলেজ থেকে এইচএসসিতেও জিপিএ-৫ অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন।

নিজের অনুভূতি প্রকাশ করে রিমন বলেন, "ছোটবেলা থেকেই দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার স্বপ্ন দেখেছি। ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমি যেন সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের মানুষের আস্থা অর্জন করতে পারি—সবার কাছে সেই দোয়া কামনা করছি।"

এর আগে তিনি ৪৬তম ও ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। রিমনের এই অর্জন সীমান্তবর্তী জনপদ থেকে দেশের অন্যতম প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় স্থানীয় তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

ইনাম মাহমুদ রিমন পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, আখাউড়ায় আনন্দের আবহ

আপডেট সময় : ০৩:১১:১৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬