০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে যুবদলের মশক নিধন ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৩৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩৭

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে মশক নিধন ও সচেতনতামূলক কার্যক্রম কর্মসূচি অনুষ্ঠিত। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নম্বর ওয়ার্ডের অলিগলি, ড্রেন ও জমে থাকা পানির স্থানে ফগিং এবং মশক নিধন ওষুধ স্প্রে করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক সদস্য মোহাম্মদ শহিদুল ইসলাম এই কার্যক্রম আয়োজন করেন।

এসময় যুবদল নেতা শহিদুল ইসলাম বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনার আলোকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নির্দেশনায় সাধারণ মানুষকে ডেঙ্গুর হাত থেকে রক্ষায় মাঠপর্যায়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় নারায়ণগঞ্জ মহানগর যুবদল ও ১ নম্বর ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা স্থানীয় বাসিন্দাদের এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানান।

সিদ্ধিরগঞ্জে যুবদলের মশক নিধন ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

আপডেট সময় : ০৯:৩৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬