০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৪০

রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:২৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ৮৩

প্রতিদিনের নিউজ:

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী ও বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধ ও মামলায় ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

সোমবার,১৪ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া বিহারী ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতার ৪০ জনের মধ্যে সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত পাঁচজন, সামারি ট্রায়ালের অভিযুক্ত ৩০ জন, ৬০ পিস ইয়াবা ও ৫৫ পুরিয়া হেরোইনসহ চারজন মাদক কারবারি এবং বৈষম্যবিরোধী মামলার একজন আসামি রয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেপ্তারদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সিদ্ধিরগঞ্জে মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৪০

আপডেট সময় : ০৯:২৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬