০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মতলব উত্তরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / ২৫

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) মতলব উত্তর থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (২৬ জুলাই) রাতে উপজেলার ঠেটালিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই মো. মিজানুর রহমান, এএসআই মো. রবিউল হোসেন ও সঙ্গীয় ফোর্স উত্তর ঠেটালিয়া সৈয়াল বাড়ির বাসিন্দা মো. ইউসুফ সৈয়াল (৪৮) এর বসতবাড়ির উঠানে অভিযান চালিয়ে তাকে এবং মধ্যম ঠেটালিয়া প্রধান বাড়ির বাসিন্দা শিপন প্রধান ওরফে বাবুকে (২৯) আটক করেন। পরে তাদের হেফাজত থেকে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাত ৯টা ৫০ মিনিটে জব্দ তালিকার মাধ্যমে আলামত জব্দ করা হয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে মতলব উত্তর থানা পুলিশের অভিযান ধারাবাহিকভাবে চলমান রয়েছে। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও আরও জোরালোভাবে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকেও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাই। জনগণের সহযোগিতা পেলে মাদকের বিরুদ্ধে অভিযান আরও কার্যকর হবে।

মতলব উত্তরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬