০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে আলোচনায় কাজী মফিজুল ইসলাম

রিপোর্টার
  • আপডেট সময় : ০১:১৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / ২৭৬

Oplus_16908288

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার কল্যাণ সমিতির যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, ডেমরা থানা শাখার সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ মফিজুল ইসলাম।

উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের কৃতি সন্তান কাজী মোহাম্মদ মফিজুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। স্থানীয় বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক উদ্যোগে তাঁর অংশগ্রহণ এবং সাধারণ মানুষের পাশে থাকার কারণে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে পরিচিত মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

স্থানীয়দের মতে, ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে এলাকার উন্নয়ন, অসহায় মানুষের সহযোগিতা, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি নিয়মিত ভূমিকা রেখে আসছেন। এসব কার্যক্রমের কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর নাম স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনায় এসেছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দুর্গাপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবাকে আরও গতিশীল করতে সক্ষম নেতৃত্বের প্রত্যাশা করছেন তারা। এ কারণে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজী মোহাম্মদ মফিজুল ইসলামের নাম বিভিন্ন মহলে ইতিবাচকভাবে উচ্চারিত হচ্ছে।

এ বিষয়ে কাজী মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও ইউনিয়নবাসীর সেবা করতে চাই। জনগণ যদি আমাকে যোগ্য মনে করেন এবং দায়িত্ব দেন, তাহলে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব দুর্গাপুর ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি আরও বলেন, দুর্গাপুর ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করাই আমার অঙ্গীকার। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং সামাজিক সম্প্রীতিকে অগ্রাধিকার দিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে আলোচনায় কাজী মফিজুল ইসলাম

আপডেট সময় : ০১:১৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬